Passport
আপনি কি নিজের Passport তৈরি করতে চাইছেন?
ভারত ধীরে ধীরে করোনা মহামারির থাবার কবল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। যদিও সব ব্যবস্থা স্বাভাবিক হতে এখনও বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে করোনা কেসের সংখ্যা ক্রমাগত কমতে দেখে দেশের সাধারণ মানুষ থেকে ডাক্তার ও প্রশাসন সবাই যেন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। সব ব্যবস্থা ঠিক হলে এমন অনেক মানুষ আছেন যারা এতদিন ঠিক করে কোথাও ঘুরতে যেতে পারেননি বলে এখন বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, কিন্তু এক্ষেত্রে সবার আগে প্রয়োজন পাসপোর্ট। এটি ভারত সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত নাগরিকের জন্য প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। একটি পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে বড় কথা পাসপোর্ট না থাকলে বিদেশে যাওয়া সম্ভব নয়। নতুন পাসপোর্ট তৈরির জন্য নাগরিকদের পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র (POPSK)-এ যাওয়া প্রয়োজন। কিন্তু পাসপোর্ট সেন্টারে না গিয়েও অত্যন্ত সহজেই পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এর জন্য শুধু কিছু ডকুমেন্টের ডিজিটাল কপি থাকলেই যথেষ্ট।
জন্ম প্রমাণ হিসেবে:-
- আধার কার্ড / ই-আধার।
- ভারতীয় নির্বাচন কমিশনের জারি করা ভোটার পরিচয় পত্র (EPIC)।
- আয়কর বিভাগের দেওয়া প্যান কার্ড (PAN)।
- ড্রাইভিং লাইসেন্স।
- জন্ম ও মৃত্যু রেজিস্টার বা নগর নিগম বা অন্য কোনো বৈধ আধিকারিকের পক্ষ থেকে দেওয়া জন্ম প্রমাণ পত্র।
- স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট / স্কুল লিভিং সার্টিফিকেট / দশম শ্রেণীর অ্যাডমিশন সার্টিফিকেট।
- সার্বজনীন জীবন বীমা নিগম / কোম্পানির দেওয়া পলিসি বন্ড, যেখানে পলিসি হোল্ডারের জন্ম তারিখ লেখা আছে।
- আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণস্বরূপ কোনো বৈধ অনাথ আশ্রম / হোস্টেলের অফিসিয়াল লেটারহেডে লেখা ঘোষণা পত্র।
ঠিকাদার প্রমাণ হিসেবে:-
- আধার কার্ড।
- রেন্ট অ্যাগ্ৰিমেন্ট।
- ভোটার আইডি কার্ড (EPIC)।
- জল, টেলিফোন বা বিদ্যুৎ দপ্তরের বিল।
- ইনকাম ট্যাক্স ফাইল (IT File)।
- বৈধ কোনো কোম্পানি বা অফিসের অফিসিয়াল লেটারহেডে লেখা প্রমাণ পত্র।
- জীবন সঙ্গী বা সঙ্গীনির পাসপোর্ট কপি (পাসপোর্ট ধারীর স্বামী বা স্ত্রী হিসেবে আবেদনকারীর নাম ও পারিবারিক বিবরণ সহ প্রথম ও শেষ পেজ)। এক্ষেত্রে উভয়ের বর্তমান ঠিকানা এক হওয়া দরকার।
- নাবালক ও নাবালিকাদে্য ক্ষেত্রে মা-বাবার পাসপোর্ট কপি (প্রথম ও শেষ পেজ) অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এর কপি (RBI অনুমোদিত পাবলিক সেক্টর ব্যাঙ্ক, বৈধ ভারতীয় প্রাইভেট ব্যাঙ্ক বা অনুমোদিত স্থানীয় গ্ৰামীণ ব্যাঙ্ক)।
এখুনি যোগাযোগ করুণ আমাদের সেন্টার এ
Customer Service Point" (গ্রাহক সেবা কেন্দ্র )
Prop : SK MUKTAKIN
M : 9134979850
Gmail : customerservicepoint71@gmail.com
Comments
Post a Comment