বাংলা শস্য বীমা
রাজ্য সরকার বাংলার কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প ও বীমা চালু করেছেন, তার মধ্যে একটি হলো বাংলা শস্য বীমা যোজনা। কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে তাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা যোজনা নামে এই প্রকল্প চালু করেছেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় সরকার কৃষকদের ফসলের প্রিমিয়াম প্রদান করবে। কোন প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে তার ক্ষতিপূরণের উদ্দেশ্যে এই বীমার প্রচলন করেছে রাজ্য সরকার।
বাংলা শস্য বীমা যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন?
১) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কৃষককে।
২) নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে।যদি কৃষক ভাগচাষী হয়ে থাকেন তবুও আবেদন করতে পারবেন। শুধু তাই নয় ভাড়া নেওয়া জমি চাষ করা চাষিরাও আবেদন করতে পারবেন বাংলা শস্য বীমা যোজনায়।
৩) অন্য কোনো ফসল বীমা প্রকল্পে আবেদন করলে বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করতে পারবেন না কৃষক।
৪) কৃষকের বয়স কমপক্ষে ১৮ থাকতে হবে।
৫) পুরুষ/মহিলা প্রত্যেকেই আবেদন করতে পারবেন, যদি তাদের চাষযোগ্য জমি থাকে।
৬) কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
৭) কৃষকের নামে জমি থাকলে খতিয়ান পরচা,পাট্টা, দলিলের জেরক্স জমা করতে হবে।আর ভাগচাষী হলে কিংবা অন্যের জমিতে চাষ করলে তাহলে- জমিতে অধিকার সংক্রান্ত শংসাপত্র জমা করতে হবে(কৃষি দপ্তর অফিসে পাওয়া যাবে)।
এখুনি যোগাযোগ করুণ আমাদের সেন্টার এ
Customer Service Point" (গ্রাহক সেবা কেন্দ্র )
Prop : SK MUKTAKIN
M : 9134979850
Gmail : customerservicepoint71@gmail.com
Comments
Post a Comment